বিশ্বমানের হতে বিজ্ঞান জাদুঘরের বোর্ড সভা অনুষ্ঠিত

১ জুন, ২০২২ ১৭:২১  
আগারগাঁওস্থ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবনে বুধবার (১ জুন ২০২২) হয়ে গেলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পরিচালনা বোর্ডের ৩৩ তম সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান। সভায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর পরিচালনা বোর্ডের সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. এ. মামুন , রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. খালেদ হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. মোঃ আজিজুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার,  বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. খন্দকার সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ তৌহিদ হাসানাত খান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ মাহমুদ আলী, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব বেগম সুলেখা রানী বসু, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ আঃ রাজ্জাক সরকার, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগ) চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাকের হোছাইন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী। সভায় প্রতিষ্ঠানের সার্বিক প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং প্রাতিষ্ঠানিক উৎকর্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।